ট্রেন ছাড়ছে সময়মতো, সংকট নেই বাসেরও

ছবি সংগৃহিত।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। সেই উপলক্ষে শেকড়ের টানে কর্মের শহর ছেড়ে গ্রামের বাড়ি যাচ্ছে মানুষ। প্রতিবার ঈদে ঘরমুখো মানুষ যানজট, পরিবহন সঙ্কটসহ বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হলেও এবার দেখা গেল ভিন্ন পরিস্থিতি। এবার এখন পর্যন্ত ঈদযাত্রায় তেমন ভোগান্তি পড়তে হয়নি ঘরমুখো মানুষকে।  

এবারের ঈদে টানা ৯ দিনের ছুটি শুরু হয়েছে। ঈদের ছুটির প্রথম দিন ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে বাড়ি ফেরা মানুষের ভিড় শুরু হয়েছে। যাত্রীদের চাপ বড়লেও রেলস্টেশন থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে ট্রেনের ভেতরে ও ছাদে রয়েছে ভিড়। বাস স্ট্যান্ডগুলোতেও যাত্রীদের চাপ থাকলেও নেই পরিবহন সংকট। 

ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভিড় আগের চেয়ে বাড়লেও নেই যানজট। ছোট বড় যানবাহনের চাপ বাড়ছে পদ্মা সেতুতেও। আর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কও এখনও স্বাভাবিক। 

অন্যদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা বেড়েছে যাত্রী ও পরিবহনের চাপ। তবে অন্যান্যবার এই ঘাটে দীর্ঘ যানজট দেখা গেলেও এবার সেই দৃশ্য আর চোখে পড়েনি।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২