ভোলায় সার কারখানা পরিদর্শন করলেন তিন উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

ভোলায় বিপুল পরিমাণ গ্যাসের মজুত নিশ্চিত করতে নির্মাণ করা হচ্ছে গ্যাসভিত্তিক ইউরিয়া সার কারখানা।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট-সংলগ্ন তেতুলিয়া নদীতীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন, এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন উপদেষ্টাগণ।

উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তারা ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকা এবং বাফার গোডাউন নির্মাণস্থল পরিদর্শনকালে সারকারখানা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেন।

সকালে উপদেষ্টারা ভোলায় পৌঁছে প্রথমে বোরহানউদ্দিন উপজেলার বাপেক্সের গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন। এ সময় জ্বালানি উপদেষ্টা জানান, জেলায় দুটি গ্যাস ক্ষেত্রের অধীন ৯টি কূপ খনন করা সম্পন্ন হয়েছে। আরও ৫টি কূপ শিগগিরই খনন কাজ শুরু হচ্ছে। এছাড়া আরও ১৪ কূপ খননের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শন শেষে শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সাংবাদিকদের বলেন, ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। দেশের কাজে এই গ্যাসকে কাজে লাগাতে এখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপন ও স্থান নির্ধারণসহ সম্ভাব্যতা যাচাই করতেই তাদের এ যৌথ সফর। এতে ভোলায় ভালো বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ, ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২