ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের ‘সবচেয়ে বিধ্বংসী’ অর্থনৈতিক অভিযান ঘোষণার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির জন্য যুক্তরাষ্ট্র এর আগে যতটা ছাড় দিয়েছে, আর কোনো দেশ তা দেয়নি। তবে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় এবার তেহরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক যুদ্ধ’ শুরু হবে।

ট্রাম্পের হুঁশিয়ারি, কোনো দেশ অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্য, বিমানবন্দর বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা করলে তাকেও কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। তেল চোরাচালান, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময়, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে ইরানকে সহায়তার পথ বন্ধ করার কথাও জানান তিনি।

তবে কোন কোন দেশকে লক্ষ্য করে এই সতর্কবার্তা, তা স্পষ্ট করেননি ট্রাম্প।চীন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও জাপান ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে। ট্রাম্পের নতুন ঘোষণায় দুই দেশের সংঘাত আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২