এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছে। প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনা দেয়া হয়েছে। শ্রমিকরা যেন কাজে ফিরে যায় সেই আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মজুরি বোর্ডের কাজ শুরু হয়েছে। কী হারে মজুরি বাড়বে, জীবনযাত্রার ব্যয়, আগের বেতন বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করে যৌক্তিক মজুরি নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব, শিল্পবান্ধব। তিনি নির্দেশনা দিয়েছেন শ্রমিকদের জীবনমান উন্নয়নের এবং উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার। আশা করি নির্ধারিত সময়ের আগেই মজুরির সুপারিশ করবে বোর্ড। জানুয়ারি থেকে তারা নতুন মজুরি পাবেন।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১

এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২

রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবেন আন্তর্জাতিক বিচার আদালত

৩

যুক্তরাষ্ট্রের সিনেটে পালাবদল, নিয়ন্ত্রণ ফিরে পেল ডেমোক্র্যাটরা

৪

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৫

টাকা উদ্ধার হলেও চার বছরেও মেলেনি এমআরআই মেশিন

৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ১৩১৮

৭

ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

৮

পুরোপুরি বন্ধ থাকছে গ্যাস সরবরাহ: যা বলছে পেট্রোবাংলা

৯

রাজনৈতিক উদ্দেশ্যে গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

১৫ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ১৭, পাশ করেছেন ১ জন

১১

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার : প্রধানমন্ত্রী

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।