সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই: ইশরাক হোসেন

ছবি সংগৃহিত।

সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন । 

মঙ্গলবার (১৮ মার্চ) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ১৭টি বছর জনগণ আন্দোলন সংগ্রাম করেছে ভোটের অধিকারের জন্য। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে নিজের ভোট নিজে দেওয়ার জন্য। অথচ, রক্তের বিনিময়ে পতিত স্বৈরশাসকের বিদায় হলেও ভোট নিয়ে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে। 

ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। শতশত নেতাকর্মীকে গুম করেছে, খুন করেছে, সারাজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। শহীদ জিয়া পরিবারের প্রতি অমানুষিক নির্যাতন করেছে। যেই হাসিনার কারণে আমাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছিলো, যে হাসিনার কারণে দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, ধানের শীষ যার আমরা তার। ধানের শীষ ঐক্যের প্রতিক। আগামীতে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এরজন্য জনগণের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখের সাথী হতে হবে। তিনি সদ্য প্রয়াত পৌরসভার বিএনপির আহবায়ক রিপন তালুকদারের আত্মার মাগফিরাত কামনা করেন। 

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক দিদারুল আলম, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জাহাঙ্গীর হোসেন, আবদুল ওয়াহাব কবির, গাজী হানিফ, মাইনউদ্দীন, নাজিম উদ্দিন কমিশনার, কাউছার আহমেদ চেয়ারম্যান, নসরুল কবীর মনির তালুকদার, কাউছার আহমেদ, সাইফুর রহমান শামীম, মো. মাইন উদ্দীন, আকতার হোসেন, নাজিম উদ্দীন, মাহবুবুল আলম শিমুল প্রমুখ।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২