চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

 

তাপমাত্রার পারদ আজ আরও কমেছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)  সকাল ছয়টায় ও নয়টার  চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৭.৫°C এবং বাতাসের আর্দ্রতা ৯৩%। 

এটি এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরো কমছে।

বাড়ছে শীত ও কুয়াশার দাপট। গতকাল সোমবার ( ৫ জানুয়ারি)  এ জেলার তাপমাত্রা ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে  এ জনপদের জনজীবন। 

মাঝারি শৈত্য প্রবাহে কাহিল মানুষ ও প্রানীকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে সব'চে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ। 

গত দু'সপ্তাহ ধরে টানা শৈত্য প্রবাহে জবুথবু জনজীবন। প্রায়দিনই চুয়াডাঙ্গার আকাশে  সুর্যের দেখা মেলেনি। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। গাড়িগুলো সড়কে হেডলাইন জ্বালিয়ে চলাচল করছে।

অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। জীবন -জীবিকার তাগিদে অনেকে সকালে শীতে কাঁপতে কাঁপতে  কাজে বের হচ্ছে। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান  জানান, আরো এক সপ্তাহ অর্থ্যাৎ ১২ জানুয়ারি পর্যন্ত এ জেলার  তাপমাত্রা কমতে থাকার সম্ভাবনা  রয়েছে। শীতের তীব্রতা আর বাড়বে।'

দেশের হৃদয়বান মানুদের  শীতবস্ত নিয়ে পাশে দাঁড়ালোর আহবান জানিয়েছে চুয়াডাঙ্গার শীর্তাত মানুষ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২