মহাষষ্ঠীতে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু

ছবি: সংগৃহীত ।

আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া এ উৎসব শেষ হবে আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

অকালবোধন, কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে মহাষষ্ঠীর অনুষ্ঠান।

ধূপধুনচি, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, আজ বেলা ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ সায়ংকালে দেবীর বোধন অনুষ্ঠিত হবে। একই নির্ঘণ্ট মেনে দেশের সর্বত্র পূজামণ্ডপগুলোতে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি।

সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় নতজানু হবেন ভক্তরা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দশভূজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস। এ বছর গজে চড়ে মর্ত্যে আসছেন দেবী, আর ফিরবেন দোলায় চড়ে।

এ বছর সারাদেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার বিভাগের আগের আমলের দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দর্শনা বণিক

হাম ও হামের উপসর্গে আরও ১৩ জনের মৃত্যু

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট ’বর্ডার প্রকল্প চালুর ঘোষণা দিলেন অমিত শাহ

কান উৎসবে মা-মেয়ের রাজকীয় মুহূর্ত, ঐশ্বরিয়ার পাশে নজর কাড়লেন আরাধ্যাও

যেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

‘চিৎকার না করলে হয়ত আমাকে মেরে সব লুটপাট করে ধর্ষণের চেষ্টা করত’

১০

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

১১

ঈদে নাড়ির টানে ছুটছেন ঘরমুখো মানুষ

১২