সোমবার থেকে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

ছবি : সংগৃহীত।

বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিসহ তিন দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দাবিতে ও প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মবিরতির ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট।

রোববার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের অবস্থান কর্মসূচি থেকে সোমবারের মধ্যে ২০ শতাংশ বাড়িভাড়ার প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষকরা। পরদিন মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে সারাদেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন করার কথা জানিয়েছিলেন তারা।

তবে শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ এবং কয়েকজন শিক্ষককে আটকের প্রতিবাদে কর্মবিরতি কর্মসূচি একদিন এগিয়ে এনেছেন তারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২