নির্বাচনি প্রচারণায় আজ রংপুর যাচ্ছেন তারেক রহমান

আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে নতুন করে উজ্জীবিত হয়েছেন রংপুরের নেতাকর্মীরা। ইতোমধ্যে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। তার আগমনকে কেন্দ্র করে শুধু রংপুর মহানগরী নয়, গোটা জেলার নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন করে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।

দীর্ঘ ২২ বছর পর এটিই তার রংপুর সফর। এই সফরে তিনি আগে বগুড়ায় আসবেন এবং সেখান থেকে আসার পথে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে বিকাল সাড়ে ৪টায় রংপুরের কালেক্টরেট ঈদগাঁহ মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। রাতে রংপুরের অবস্থানের পর তিনি আগামীকাল শনিবার সড়ক পথে ঢাকায় ফিরবেন।

তার আগমনকে কেন্দ্র করে রংপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ ২২ বছর পর রংপুরে আসার সিদ্ধান্তে দলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে আনন্দ। নতুন করে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য।

রংপুরের পীরগঞ্জেও তার আগমনকে ঘিরে সাজ সাজ রব পড়ে গেছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতুহল। তাকে এক নজর দেখার জন্য দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন।

এদিকে, তারেক রহমানকে স্বাগত জানাতে রংপুর থেকে বিএনপি ও অঙ্গ সংঠনের সহস্রাধিক নেতাকর্মী পীরগঞ্জ যাবেন। সেখান থেকে তাকে শোভাযাত্রা সহকারে রংপুরে নিয়ে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২