টাঙ্গাইল জেলা কারাগারের কারাবন্দিদের জন্য ফিফা বিশ্বকাপ-২০২৬ এর খেলা দেখার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
তিনি জানান, কারাবন্দিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারেন।
কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান, খেলাধুলার মতো বিনোদনমূলক আয়োজন বন্দিদের মানসিক স্বস্তি দেওয়ার পাশাপাশি কারাগারের শৃঙ্খলা বজায় রাখতেও সহায়ক হবে।
তিনি আরও জানান, ডিসি স্যারের দেয়া পাঁচটি টেলিভিশনসহ বর্তমানে আমাদের মোট ১৮টি টিভি সংযোগ রয়েছে। ফলে প্রায় সব বন্দিই খেলা উপভোগ করার সুযোগ পাবে।