গানের মঞ্চ থেকেও বিদায় নিচ্ছেন তাহসান

ছবি: সংগৃহীত ।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানের পাশাপাশি অভিনয় করেও দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে এখন তার মনোযোগ গানে। কারণ গত বছর তাহসান জানিয়েছেন, অভিনয় কমিয়ে দেবেন তিনি। নিয়মিত থাকবেন গানে। এবার সেই গান থেকেও অবসরে যাওয়ার ইঙ্গিত দিলেন এই সংগীতশিল্পী। অস্ট্রেলিয়ায় আয়োজিত একটি কনসার্টের মঞ্চ থেকেই এমন ঘোষণা।

সেই মঞ্চে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে কি আর ভালো লাগে? এমন ঘোষণার পরই ভক্তরা চমকে ওঠেন।

বিষয়টি নিয়ে তাহসান বলেন, ‘কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি এটাই আমার শেষ কনসার্ট হবে।’

জানা গেছে, এরই মধ্যে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি।

এদিকে, সংগীতে বিরতির আরও একটি কারণ রয়েছে। তাহসানের কণ্ঠনালিতে বাসা বেঁধেছে হেটেরোটোপিয়া নামের একটি রোগ। এই অসুস্থতায় গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। ২০১৮ সাল থেকেই সমস্যাটা দেখা দেয়।

এ বিষয়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আর না বাড়ে।’

তাহলে কী অসুস্থতার কারণেই গান থেকে বিরতি নিচ্ছেন তাহসান। এমন প্রশ্নের জবাবে এই সংগীতশিল্পী বলেন, ‘না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতা চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই। তাই এই অবসর নেওয়া।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২