ঢাকা পলিটেকনিকে ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ছবি সংগৃহিত।

ছয় দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিভিন্ন করিডোরে বিক্ষোভ-মিছিল করেন এবং পরবর্তীতে সবাইকে বের করে দিয়ে প্রতিষ্ঠানের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।

ছয় দফা দাবি হলো:

১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল।

২. উক্ত পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল।

৩. ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন।

৪. মামলার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করা।

৫. ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।

৬. বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন।

গতকাল সোমবার ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এক ঘোষণায় জানিয়েছিল, আজ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ

১১

সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১২