মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শেয়ারবাজারে ধস, বেড়েছে তেলের দাম

ছবি সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় কাঁপছে বৈশ্বিক অর্থবাজার। শেয়ারবাজারে দেখা দিয়েছে অস্থিরতা, তেলের দামে লেগেছে ঊর্ধ্বগতি। এরই মাঝে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক সিদ্ধান্ত নজর কেড়েছে বাজার বিশ্লেষকদের। এক অজানা উদ্বেগে দিন শুরু করেছে বিশ্ব অর্থনীতি। খবর রয়টার্স

মঙ্গলবার (১৭ জুন) দিনের শুরুতেই ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করেন। এতে যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এসঅ্যান্ডপি ৫০০-এর ফিউচারস ০.৪ শতাংশ এবং ইউরোপের বাজারের ফিউচারস ০.৭ শতাংশ নিচে নেমে আসে।

বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন এবং জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

এদিকে, তেলের বাজারে ব্যাপক উত্থান-পতনের মধ্যে ব্যারেলপ্রতি দামে ০.৭ শতাংশ বেড়ে তা দাঁড়িয়েছে প্রায় ৭৩ ডলারে। এর আগে দিনের কিছু সময়ের জন্য দাম ২ শতাংশেরও বেশি বেড়েছিল।

বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত বিনিয়োগের দিকে ঝুঁকে পড়ায় মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা বেড়েছে এবং এর ফলে বন্ডের সুদের হার কমেছে। অন্যদিকে, স্বর্ণের দামও ০.৩ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং জাপানের অর্থনৈতিক সিদ্ধান্ত- উভয়ের সম্মিলিত প্রভাবে বিশ্ব অর্থনীতির সামনে অনিশ্চয়তার মেঘ আরও ঘন হয়ে উঠছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে ইরানের রাজধানী তেহরান থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের সফর সংক্ষিপ্ত করে তিনি ওয়াশিংটনে ফিরে গেছেন। হোয়াইট হাউসের এক সূত্র জানিয়েছে, ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদকে পরিস্থিতি কক্ষ (সিচুয়েশন রুম) থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠিকাদারের শাস্তি ও দ্রুত কাজ শেষ করার দাবি

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২৭তম বিসিএসের আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১০

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

১১

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

১২