কিছু প্রার্থী উসকানিমূলক কথাবার্তা বলছেন : মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত।

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চান না; শুধু আমার বিরুদ্ধে কথা বলেন। তারা উসকানিমূলক কথাবার্তা বলছেন। নির্বাচনে এসব কথা ব্যবহার করা ঠিক নয়।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর খিলগাঁও বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, বাচ্চা ছেলেগুলো আমার নামে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলছে। অনর্গল আমি এসব ইগনোর করছি। কারণ সব কিছুর জবাব দেওয়া উচিত নয়, দেওয়া যায়ও না।

তিনি বলেন, যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে উসকানিমূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। আমার এলাকা একটি সুন্দর এলাকা, ভালো এলাকা। এটাকে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে। আমি যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা স্বনামধন্য নেতৃবৃন্দ ছিলেন।

আর এখন যাদের সঙ্গে নির্বাচন করেছি, তারা যার যার জায়গায় ভালো। কিন্তু কথাবার্তা বেশুমার বলছে। ওরা চাচ্ছে, ওদের কাছ থেকে আমরা শিখি, কিন্তু আমরা ওদের কাছ থেকে শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না।

সাবেক এই মন্ত্রী বলেন, ইসির দায়িত্ব হচ্ছে এসব (উসকানিমূলক) বিষয়গুলোর দিকে নজর দেওয়া।

নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছেন। তা না হলে এত অপবাদ ও মিথ্যাচার করার পরও কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? অভিযোগও জানানো হয়েছে, কোনো কর্ণপাত নেই। 

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার এলাকায় ২ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে অর্ধেক ভোটারই নেই; কিংবা অর্ধেক ভোটার পাওয়া যাচ্ছে না। 

এই ভোটারগুলো কারা? যদি এসব ভোটার না পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশনকে বলব, এসব ভোটার বাতিল করার জন্য। তা না হলে সত্যিকারের রেজাল্ট আসবে না।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২