বিয়ের পিঁড়িতে স্মৃতি মান্ধানা!

ছবি: সংগৃহীত।

ভারতীয় নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক ও তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা এবং বলিউড সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল পাঁচ বছরের বেশি সময়ের পুরোনো প্রেমকে এবার নতুন মোড় দিলেন। এতদিন প্রেম নিয়ে চুপ থাকলেও, সম্প্রতি তাদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন পলাশ।

ইন্দোরের ছেলে পলাশ মুচ্ছল গত শুক্রবার রাজ্য প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরাসরি ঘোষণা করেন, "স্মৃতি মান্ধানা শিগগিরই ইন্দোরের পুত্রবধূ হতে চলেছেন। এর চেয়ে আর বেশি কিছু বলতে চাই না।"

পলাশের এই মন্তব্যে ক্রিকেট ও বলিউড অঙ্গনে জল্পনার অবসান ঘটল। এর আগে একটি রোমান্টিক গানের মাধ্যমে স্মৃতিকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। তাদের প্রেম নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এমনকি, ২০২৩ সালে স্মৃতির জন্মদিনে তাঁকে চমক দিতে ঢাকাতেও গিয়েছিলেন পলাশ।

বর্তমানে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে স্মৃতি মান্ধানা ইন্দোরেই রয়েছেন। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পলাশ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ, প্রতিবেদন দাখিল ২১ জুলাই

সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর

নাজাফ বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন ইরাকের প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের স্বৈরশাসনের চূড়ান্ত পরিণতি: জাহেদ উর রহমান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

১১

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

১২