প্রতিদিনের মতোই ফিরেছেন সাড়ে তিন যুগের কর্মস্থলে, তবে নিথর দেহে

ছবি:সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় গিয়ে ছিনতাইকারীর হামলায় প্রাণ হারিয়েছেন বগুড়ার গাবতলীর বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন। রোববার (৩০ আগস্ট) নিহত এ শিক্ষিকার মরদেহ বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে সেখানে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনদের শোকে ভারি হয়ে ওঠে পরিবেশ। 

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ভোরে স্বামীর সঙ্গে চোখের চিকিৎসা করাতে রাজধানী ঢাকায় গিয়েছিলেন বগুড়ার গাবতলীর বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা পারভিন৷ হাসপাতালে পৌঁছানোর আগেই সংসদ ভবন দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান তিনি। 

পরবর্তীতে ময়নাতদন্ত শেষে মরদেহ বগুড়া নগরীর রহমান নগর এলাকায় এসে পৌঁছায় শনিবার মধ্যরাতে। সেখান থেকে রোববার সকালে মরদেহ নেয়া হয় তার কর্মস্থলে। সেখানে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকেরা ভীড় করেন রনজিলাকে শেষবারের মতো দেখতে৷ শোকের ভারে নীরব হয়ে যায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

রোববার (৩০ আগস্ট) বাদ যোহর রনজিলার প্রথম নামাজে জানাজা তার কর্মস্থল বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এরপর দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর অনুষ্ঠিত হবে একই উপজেলায় গ্রামের বাড়ি তরফসরতাজ গ্রামে৷ এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে রনজিলাকে।

এদিকে, এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটি। এর আগে এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী

স্বাধীন দেশে আর কোনও আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি

‘ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি পিরোজপুরে’

প্রতিদিনের মতোই ফিরেছেন সাড়ে তিন যুগের কর্মস্থলে, তবে নিথর দেহে

অস্ত্র রপ্তানি বাড়াতে পাকিস্তানের বড় প্রস্তুতি, লক্ষ্য এবার বিশ্ববাজার

গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি: আইনমন্ত্রী

মানব পাচার রোধে আরডিএমএস চালু করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহন ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

১০

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দীর্ঘদিন অনুপস্থিত নার্সকে বদলির নির্দেশ

১১

বহু বছর পর অমিতাভ রেজা-ফারিণ একসঙ্গে, আসছে ‘বড় কিছু’

১২