ডিবি কার্যালয়ে শাওন-সাবাকে জিজ্ঞাসাবাদ, মামলার সিদ্ধান্ত হয়নি

ছবি সংগৃহিত।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন বিষয়ে। তবে তাদের কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে তা এখনো নিশ্চিত নয় পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিবি পুলিশ জানিয়েছে, এই দুই অভিনেত্রীকে ডিবি কার্যালয়ে আনার পর থেকে গোয়েন্দারা তাদেরকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন। ‌জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত নিবে না পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমণ্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল। এর কয়েক ঘণ্টা পর মধ্যরাত সাড়ে ১২টার দিকে একই এলাকা থেকে আটক করা হয়ে সোহানা সাবাকে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং আজ সন্ধ্যায় বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২