অটোচালককে পুরষ্কৃত করলেন সাইফ আলী খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হন । ঘটনার সময় বাড়িতে প্রস্তুত ছিল না কোনো গাড়ি। অটোরিকশায় চড়ে স্থানীয় লীলাবতী হাসপাতালে পৌঁছান আহত সাইফ।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে হামলার শিকার হন অভিনেতা। ওই দিন বান্দ্রা লিঙ্কিং রোডের গলি ধরে অটো চালিয়ে যাচ্ছিলেন অটোচালক ভজন সিং রানা। পথে হঠাৎ দেখেন, সামনে এক নারী ‘রিকশা রিকশা’ বলে চিৎকার করছেন। কাছাকাছি যাওয়ার পর আরো কয়েকজনের ডাক শুনতে পান তিনি।

ডাকাডাকি শুনে ইউ টার্ন করে দরজার সামনে গিয়ে অটো থামান। তখন রক্তে ভেসে যাচ্ছে সাইফ আলী খানের সাদা কুর্তা। অটোতে উঠে নিজের পরিচয় দিয়ে কাছের হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেন অভিনেতা। অটোচালক ভজন সিং রানা যত দ্রুত সম্ভব তাকে নিয়ে যান কাছের লীলাবতী হাসপাতালে। এমনকি তিনি কোনো ভাড়াও চাননি। এ জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পুরস্কার পাওয়ার পর সাইফের কাছ থেকেও পুরস্কার পেলেন এই অটোচলাক। খবর ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের।

সাইফের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন সেই অটোচালক। ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন সাইফ, বাড়ি ফেরার জন্য প্রস্তুত। নির্ধারিত সময়ের মিনিট পাঁচেক দেরিতেই ঢোকেন ভজন। হাসপাতালে ঢোকা মাত্রই সোজা তাকে নিয়ে যাওয়া হয় সাইফের কক্ষে। দরজা খুলে দেখেন বিছানায় বসে রয়েছেন সাইফ।

ভজনের কথায়, ‘যখন অভিনেতার কক্ষে ঢুকলাম দেখলাম, উনার মা-সহ পুরো পরিবার সেখানে উপস্থিত। সকলের চোখে মুখেই চিন্তার ছাপ। কিন্তু আমাকে ভীষণ সম্মান দিয়েছেন তারা সকলেই। আমাকে ডেকেছেন, ভালো লেগেছে। তেমন কিছু না, একেবারেই সাধারণ সাক্ষাৎ। আমি উনার জন্য আগেও প্রার্থনা করেছি, এখনো তা-ই করব।’ তবে শুধু সাক্ষাৎ নয়, ভজনকে আর্থিক সাহায্যও করেন সাইফ।

সুস্থ হতেই ভজনকে ডেকে ধন্যবাদ জানিয়ে সাইফ বলেন, ‘সেই রাতে সময় মতো আপনি পৌঁছে দিয়েছেন অনেক ধন্যবাদ।’

সাক্ষাতের পর প্রশ্ন করা হলে অটোচালক বলেন, ‘টাকা পয়সার বিষয়ে কিছু জানি না, আমি সে দিনও কিছু চাইনি, আজও কিছু চাইব না। দিলেও ভালো, না দিলেও আক্ষেপ নেই।’

 

বিনিউজ/এলএ


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকার সময় বাড়ল

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ট্রেন চলাচলে বিঘ্ন; মেরামতের পর ট্রেন চলাচল শুরু

শহিদ মিনারে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: র‍্যাব মহাপরিচালক

সংসদের প্রথম অধিবেশন কবে?

ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কবে

মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না- সড়কমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

১০

সব বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

১২