’রাক্ষস’ ছেড়ে ‘বনলতা’র পথে সাবিলা নূর

ছবি: সংগৃহীত।

দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও। শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের এ পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল এ অভিনেত্রীর। সে অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে।

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। আলোচিত ‘লিচুর বাগানে’ গানটিতে তার পারফরম্যান্স দেশজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করে। গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা স্টেজ শোতেও জায়গা করে নেয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান সাবিলা।

সম্প্রতি,‘রাক্ষস’ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখনই আবার জানা যায়, ‘বনলতা এক্সপ্রেস’ নামে তানিম নূরের ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাবিলা। দুটি ছবির শুটিং শুরুর সময়টাও কাছাকাছি। তাহলে কি একসঙ্গে দুই ছবির শুটিং করবেন সাবিলা, এমনটা যখন ভাবা হচ্ছিল, তখনই সামনে আসে, ‘রাক্ষস’ করছেন না এই তারকা।

‘রাক্ষস’ ছবির শুটিং শুরু হবে এ বছরের ডিসেম্বরে, যেটিতে নায়ক সিয়াম আহমেদ চূড়ান্ত। একই মাসে শুরু হবে ‘বনলতা এক্সপ্রেস’, যেটিতে অভিনয় করবেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ ও সাবিলা নূর। জানা গেছে, একই সময়ে দুই ছবির শুটিং দিনক্ষণ চূড়ান্ত হওয়ার কারণে ‘রাক্ষস’ ছবির পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সঙ্গে কথা বলে নিজেকে সরিয়ে নেন সাবিলা নূর।

অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সাবিলার। নাচের পাশাপাশি লেখালেখিতেও তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন। শেষ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার ছোটগল্পের বই ভালোবাসা, অতঃপর এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প—হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২