আজ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ: ফলাফল দেখা যাবে যেভাবে!

ছবি সংগৃহীত ।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় প্রকাশ করা হবে—এমন তথ্য জানানো হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে।

ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফল একযোগে প্রকাশ পাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাকেন্দ্রে।

ফলাফল দেখার নিয়ম:

অনলাইনে:

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ গিয়ে পরীক্ষার বছর, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।

এসএমএসে:

মোবাইলে লিখুন—

SSC [বোর্ডের প্রথম তিন অক্ষর] [রোল] [সাল]

পাঠান 16222 নম্বরে।

উদাহরণ: SSC DHA 123456 2025

মাদ্রাসা বোর্ড:

Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222-এ।

উদাহরণ: Dakhil MAD 123456 2025

কারিগরি বোর্ড:

SSC TEC রোল নম্বর 2025 লিখে 16222-এ পাঠান।

প্রতিষ্ঠানভিত্তিক ফল:

বোর্ডের ওয়েবসাইটে EIIN নম্বর দিয়ে প্রতিষ্ঠানের ফল ডাউনলোড করা যাবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২