১৭ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ৭৪০ কোটি টাকা

ছবি: সংগৃহীত

চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১৮৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

সোমবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৮৬ কোটি ৩৭ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ কোটি ৬৫ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৭ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে জানুয়ারির প্রথম ১৭ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ডলার। আর এই সময়ে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে চলতি জানুয়ারির প্রথম ১৭ দিনে ৮টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে একটি বিশেষায়িত ব্যাংক ছাড়াও ২টি বেসরকারি ও ৫টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক। 

এর আগে বিদায়ী ডিসেম্বর মাসজুড়ে দেশে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকার বেশি। যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের যেকোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ

ফরিদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ১৫

ইরানকে পরাজিত করার পর তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

১০

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

১১

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

১২