সলঙ্গায় বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন

পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য রহমত,মাগফিরাত ও নাজাতের মাস। এই সিয়াম সাধনার মাসকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে নানা ধর্মীয় ও সামাজিক আয়োজন।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদে মাসব্যাপী ইফতার আয়োজন করা হয়।

মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিদিন নির্ধারিত সময়ে খেজুর,শরবত,পানি, ছোলা,বুন্দিয়া ও মুড়িসহ বিভিন্ন খাবার দিয়ে ইফতার পরিবেশন করা হয়। বিশেষ দিনগুলোতে থাকে উন্নতমানের খাবারের ব্যবস্থা।

এমন ইফতার আয়োজনে দিনমজুর, আশপাশের নিম্নআয়ের মানুষ,সাধারণ পথচারী,হাটুরে ব্যবসায়ীসহ মসজিদের নিয়মিত মুসল্লি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।প্রতিদিনের এই আয়োজনে অনেকেই দূরদূরান্ত থেকে ফেরার পথে মসজিদে এসে সরাসরি ইফতার করে সময়মতো রোজা ভাংতে পারছেন।

সলঙ্গা কেন্দ্রীয় বায়তুর রহমান জামে মসজিদের সেক্রেটারি আলহাজ দেলোয়ার হোসেন জানান,মসজিদের নিয়মিত মুসল্লিদের অনুদান এবং মসজিদ কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিবছরই আমরা মাসব্যাপী ইফতার আয়োজন করে থাকি।রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

ইফতার নিতে আসা অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেন।এক পথচারী বলেন,ভ্রমণের পথে থাকা মানুষের জন্য এমন আয়োজন সত্যিই খুব উপকারী।এতে সময়মতো ইফতার করা সম্ভব হয়।

স্থানীয় সচেতন মহলের মতে,সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এমন মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করছে।

ইফতার আয়োজনে অংশ নেয়া অনেকেই মসজিদ কর্তৃপক্ষের এই মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২