গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ

ছবি সংগৃহিত।

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে রাজধানী ঢাকার সাথে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন এলাকায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

শিক্ষার্থীরা জানান, কালিয়াকৈর উপজেলা পরিষদের উত্তর পাশে বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) নামে একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। ৫ আগস্টের পর দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দ বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ করার ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের এই নাম পছন্দ হয়নি। তাঁদের দাবি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। সেই দাবিতে গত কয়েক দিন ধরে মানববন্ধন, বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। গত শনিবার দুপুরে শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে মানববন্ধন করেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২