পুতিন-ট্রাম্প ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা শুরু

ছবি সংগৃহিত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা অবিলম্বে শুরু হবে।

গত মাসে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব গ্রহণ করার পর দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এটি প্রথম আলোচনা। ফোনালাপটি এমন এক সময়ে হয়েছে যখন ট্রাম্প তার উপদেষ্টাদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তিনি ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান চান। 

ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে বলেছেন, তিনি এবং রুশ প্রেসিডেন্ট আমাদের নিজ নিজ দলগুলো অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন এবং একে অপরকে তাদের নিজ নিজ রাজধানীতে আমন্ত্রণ জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলেন। জেলেনস্কি জানান, যুদ্ধের অবসান ও শান্তি প্রতিষ্ঠার জন্য একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজ শুরু করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের দারুণ এক ফোনালাপ হয়েছে, যা এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও আমার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আমার বিশ্বাস, আমরা শান্তির পথে এগিয়ে যাচ্ছি।

এর আগে, বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে 'অবাস্তব' বলে মন্তব্য করেন। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রের মূল অগ্রাধিকার এখন নিজেদের সীমান্ত রক্ষা ও চীনের সঙ্গে প্রতিযোগিতা, ফলে ইউরোপ বা ইউক্রেনের নিরাপত্তাকে তারা অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে না। 

দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পরই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান। এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিয়েছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারাগার থেকে মুক্ত

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে কমিশনের ঘাটতি নেই, ফল ঘোষণার পরই গেজেট

হামের উপসর্গে ৪ আরও শিশুর মৃত্যু

৮ বছর আগে ডিভোর্স হয়েছে অভিনেত্রী মীমের

হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ কমছে, শক্ত অবস্থানে যুক্তরাষ্ট্র

উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসা শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৩০

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলে আবেদন

১০

ঘটবে মহাজাগতিক ঘটনা, ৬ মিনিট ২৩ সেকেন্ড অন্ধকারে ডুববে যেসব শহর

১১

বাবাকে হারানোর পর মেসির বর্তমান অবস্থা জানালেন ইন্টার মায়ামি কোচ

১২