জবি ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ছবি : সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে নজরুল ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’, ছাত্রদলের একশন, ডাইরেক্ট একশনসহ বিভিন্ন স্লোগান দেন।

প্রসঙ্গত, জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। গতকাল ১৯ অক্টোবর পুরান ঢাকার আরমানিটোলা পাম্পের গলির একটি বাসার সিঁড়িতে তাকে গলা কেটে হত্যা করা হয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২