সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা ব্যাংক গঠনের প্রস্তাব

সংগৃহীত

‘সরকারি কর্মচারী ব্যাংক’ নামে এবার নতুন আরেক ব্যাংক গঠনের আলোচনা শুরু হয়েছে। পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে গত ২৭ জুলাই জাতীয় বেতন কমিশন গঠন করে সরকার। তার নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন এই প্রস্তাব নিয়ে ভাবছে। কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জাকির আহমেদ খান জানান, সরকারি কর্মচারীদের জন্য ব্যাংক গঠনের বিষয়ে আলোচনা চলছে, তবে এটি চূড়ান্ত নয়। এর আগেও ২০১৪ সালে ফরাসউদ্দিন কমিশন একই প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

কমিশনের সদস্যদের যুক্তি, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের নিজস্ব ব্যাংক রয়েছে, তাই প্রায় ২০ লাখ সরকারি কর্মচারীরও একটি ব্যাংক হতে পারে। এতে বেতন-ভাতা ও ঋণ প্রদানে সুবিধা হবে।

তবে ব্যাংক খাতের অনেকেই এই প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছেন। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “বিশ্বে এমন ব্যাংকের নজির নেই। নতুন ব্যাংক না করে বিদ্যমান ব্যাংকগুলোর কার্যক্রম উন্নত করাই যুক্তিযুক্ত।”

বর্তমানে দেশে ৬১টি তফসিলি ব্যাংক রয়েছে, যার অনেকগুলোই রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পেয়েছে এবং সেগুলোর অনিয়মে ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার পর ইরানে মার্কিন সামরিক অভিযান

প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে স্বপ্নের সোপানে মেসিরা

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

সেনাবাহিনীকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা

বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা

ঈশ্বরদীতে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদে পড়েছিল কিশোরের মরদেহ

১০

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

১১

অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

১২