বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত।

 

নিজ জেলা বগুড়ায় দিনব্যাপী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে সড়কপথে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় দুই দশক পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সফরকালে জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে অবস্থিত তার পৈতৃক নিবাস ‘জিয়া বাড়ি’তে যাওয়ার কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বগুড়া সফর। সফরে তিনি কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করবেন এবং একটি জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়া শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা করা হয়েছে। শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জনসভা উপলক্ষে জেলা শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্মাণ করা হয়েছে একটি বড় মঞ্চ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১০

নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে সংঘবদ্ধ সাইবার হয়রানির অভিযোগ

১১

বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা

১২