হাসপাতাল থেকে ছেলের বাসায় খালেদা জিয়া

ছবি সংগৃহিত।

১৭ দিন পর ছাড়পত্র পেয়ে হাসপাতাল ত্যাগ করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতাল থেকে উঠেছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়।

দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সঙ্গে ছিলেন।

এ তথ্য জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার। তিনি জানান, শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় লন্ডন ক্লিনিক থেকে বের হন খালেদা জিয়া। 

গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসক জাহিদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ছুটি দিয়েছে। তাই তিনি ছেলের বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে বিশেষ করে তাঁর দুই পুত্রবধূ জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলী রহমান, তিন নাতনি জাইমা রহমান (তারেক রহমানের মেয়ে), জাফিয়া রহমান ও জাহিয়া রহমান (আরাফাত রহমান কোকোর মেয়ে) সব সময়ই দেখাশোনা করছেন এবং দেশের (লন্ডন) বাইরে যাঁরা আছেন, তাঁরা টেলিফোনে সার্বক্ষণিক ম্যাডামের খোঁজ-খবর নিতে যোগাযোগ রাখছেন।

এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেদিন বেলা সাড়ে ১১টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। তবে তাঁর লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার বাদ এশা ইস্ট লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন এবং মা খালেদা জিয়ার সুস্থতা ও ছোট ভাই কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘গত ৫ আগস্ট দেশে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের পর বাংলাদেশের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করছে, দেশকে নিয়ে সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, সে রকম একটি দেশ আমরা পর্যায়ক্রমে গঠন করতে সক্ষম হব।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২