ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফায় আলোচনার প্রস্তুতি

ছবি: দ্য ডেইলি স্টার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। শুক্রবারের আগেই এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। এ লক্ষ্যে ইতিমধ্যে বিভিন্ন নিরাপত্তা ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাজধানীর দুটি বড় হোটেল থেকে অতিথিদের সরে যেতে বলা হয়েছে। এর মধ্যে আগের দফার আলোচনা অনুষ্ঠিত হওয়া সেরেনা হোটেলও রয়েছে। সম্ভাব্য বৈঠককে ঘিরে হোটেলগুলো প্রস্তুত করা হচ্ছে।

এদিকে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন নির্দেশনা জারি করে শহরে ভারী যানবাহন ও গণপরিবহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করা সহজ হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে দুটি মার্কিন সি-১৭ গ্লোবমাস্টার পরিবহন উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করে। এ সময় বিমানবন্দর থেকে রেড জোন পর্যন্ত সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রকাশ্যে কঠোর বক্তব্য এলেও কূটনৈতিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে—দ্বিতীয় দফার আলোচনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট।

 

নিরাপত্তা নিশ্চিতে প্রায় ২০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে পাঞ্জাব প্রদেশের পুলিশ, আধাসামরিক রেঞ্জার্স, ইসলামাবাদ পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা থাকবেন। সম্ভাব্য বৈঠকের সময় রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাদের প্রধান দায়িত্ব।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২