দাম না পেয়ে আলু এখন গরুর খাবার

ন্যায্যমূল্য না পাওয়ায় গরুকে আলু খাওয়াচ্ছেন রংপুরের কৃষকরা। তারা বলছেন, এবার একদিকে ব্যাপক দরপতন অন্যদিকে কোল্ড স্টোর গুলোতে নেই পর্যাপ্ত জায়গা। তাই পঁচে নষ্ট হওয়ার শঙ্কায়, নিতে হয়েছে এই সিদ্ধান্ত।

কখনও সিদ্ধ, কখনওবা কাঁচা। এভাবেই গরুকে আলু খাওয়াচ্ছেন রংপুরের গংগাচড়া উপজেলা আলমবিদিতর ইউনিয়নের কৃষক সামিউল ইসলাম। তিনি জানান, এবার পরিস্থিতি এমন যে, খেতের আলু বিক্রি করে লাভতো দূরের কথা উল্টো গুনতে হচ্ছে লোকসান। তাই বাধ্য হয়ে গরুকে খাওয়াচ্ছেন আলু।

সেখানকার কৃষকরা জানান, কৃষিকাজে যে অবস্থা তাতে কৃষকরা বাঁচার কথা না, আমরা বিজ যখন কিনেছি বেশি দামে কিনেছি, কিন্তু উৎপাদনের পর পণ্যের দাম পাই না। ১০ টাকা কেজি আলু বিক্রি করার পর যখন দেখলাম মুলধন উঠে না, বাড়িতে আলু রাখলে পঁচে যায় ফলে বাধ্য হয়েই গরুকে খাওয়াচ্ছি।

শুধু গঙ্গাচড়া নয়, এ চিত্র জেলার প্রায় সব উপজেলাতেই। কৃষকরা বলছেন, কোল্ড স্টোর গুলোতে আলু রাখার জায়গা পাননি তারা। বাড়িতে সংরক্ষণ করেও মিলছেনা ন্যায্যদাম। 

স্থানীয় এক আলু চাষী জানান, বাজারে আলু নেয়ার পর যে খরচ বাড়িতে আনার ভাড়া উঠে না, কোল্ড স্টোরেজে রাখতেই প্রতি কেজি আলু ৭ থেকে ৮ টাকা লাগে, কিন্তু প্রতি কেজি আলু ১০ টাকার বেশি বিক্রি করা যায় না।

রংপুরে হিমাগারগুলোর জায়গা সংকটের কথা স্বীকার করলেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা। সদুত্তর নেই ন্যায্যদাম না পাওয়ায় কৃষকদের দূরাবস্থার ব্যাপারে।

রংপুর কৃষি বিপণন কার্যালয়ের সিনিয়র সহকারী কৃষি কর্মকর্তা শাহীন আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে রংপুর বিভাগে ৩৯০টি অহিমায়িত মডেল ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। আমরা আশা করছি এ ঘরগুলো দেখে আমাদের কৃষকরা তাদের উদ্যোগে আলু সংরক্ষণের জন্য অহিমায়িত ঘর নির্মাণ করবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর রংপুর জেলায় আলু উৎপাদন হয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টন। যা গতবছরের তুলনায় প্রায় চার লাখ টন বেশি। বিপরীতে জেলায় ৪০টি কোল্ড স্টোরেজে ধারণ ক্ষমতা মাত্র চার লাখ ১৬ হাজার ৩০০ টন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২