ঢাকা-৬ আসনের নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে আবেদন

ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ঢাকা-৬ (১৯৭) আসনের ফল প্রকাশ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল স্থগিতের আবেদন করা হয়েছে। 

দাঁড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী মো. আবদুল মান্নান বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে  রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে তিনি দাবি করেন, ভোটগ্রহণ ও ফলাফল প্রণয়নের প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং ফলাফল টেম্পারিং  সংঘটিত হয়েছে বলে তার কাছে বিশ্বাসযোগ্য তথ্য ও প্রাথমিক প্রমাণ রয়েছে। অভিযোগে বলা হয়, বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের সঙ্গে গণনাপত্র বা প্রিজাইডিং অফিসারের বিবরণীর স্পষ্ট অসংগতি দেখা গেছে। কিছু ব্যালট বা ভোটের হিসাব চূড়ান্ত ফলাফলে প্রতিফলিত হয়নি বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ফলাফল ঘোষণার আগে ও পরে প্রকাশিত তথ্যের মধ্যেও দৃশ্যমান পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়। 

আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অনেক কেন্দ্রে কোনো বাতিল ভোট না থাকা সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় অস্বাভাবিক। প্রিজাইডিং অফিসার নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। 

এছাড়া পূর্বে ঢাকা-৬ আসনের সংশ্লিষ্ট থানার নির্বাচনী অফিস প্রার্থী ইশরাক সাহেবের ব্যক্তিগত স্থাপনা ‘দিগন্ত টাওয়ারে’ স্থাপিত হওয়ায় তা স্থানান্তরের জন্য প্রতিকার চাওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

কিছু ক্ষেত্রে ফলাফল প্রদানে অস্বাভাবিক দীর্ঘসূত্রিতা জনমনে সন্দেহের সৃষ্টি করেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়কে নির্বাচনী স্বচ্ছতা ও নিরপেক্ষতার পরিপন্থী আখ্যা দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা রক্ষায় ঢাকা-৬ আসনের ফলাফল অবিলম্বে স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।

একইসঙ্গে আসনটির ভোট পুনর্গণনা এবং ফলাফল টেম্পারিংয়ের অভিযোগ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২