আ.লীগ থেকে বের হওয়া ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন : রিজভী

ছবি সংগৃহিত।

লুটপাট দুর্নীতির সহ্য করতে না পেরে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেপ্তারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারা-ও সদস্য হতে পারবে। 

তিনি আরও জানান, সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ মে থেকে শুরু হবে, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

এ সময় চিকিৎসকদের বরাতে রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

১

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

২

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

৩

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৪

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৫

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৬

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৭

কমলো সোনার দাম

৮

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

১০

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

১১

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১২