ঈদ শেষে স্বস্তিতে রাজধানীতে ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ

ছবি: সংগৃহীত ।

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থল রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ও যানবাহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। তবে বাড়তি চাপ থাকলেও এবারের ফিরতি যাত্রা অনেকটা ভোগান্তিহীন ও স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, বরিশাল বিভাগের ৬ জেলা এবং মাদারীপুরের বিভিন্ন উপজেলার মানুষ সকাল থেকেই বাসে করে গন্তব্যে ফিরছেন। প্রতিটি যাত্রীবাহী বাসেই যাত্রীদের পূর্ণ উপস্থিতি দেখা গেছে। যাত্রীরা জানান, এবারের যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে না এবং পথে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয়নি।

বরিশালের নথুল্লাবাদ থেকে আসা যাত্রী লুৎফর রহমান শেখ বলেন, "বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদযাত্রা ও ফিরতি যাত্রা অনেক বেশি আরামদায়ক হয়েছে। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারছি।" পটুয়াখালীর কুয়াকাটা থেকে আসা কাওসার মাদবর নামের আরেক যাত্রী বলেন, "সড়কে এবার চাঁদাবাজি না হওয়ায় বাসের ভাড়া বাড়েনি। এটি আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।"

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনির ভুরঘাটা পর্যন্ত ৪৭ কিলোমিটার মহাসড়ক মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। এই পথে প্রতিদিন গড়ে ২০ হাজার ছোট-বড় যানবাহন চলাচল করলেও ঈদের মৌসুমে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

১

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৩

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৪

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

৭

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

৮

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

৯

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২