বন্ধুত্ব থেকে প্রেম, সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন হুমা-রচিত

ছবি : সংগৃহীত।

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। এমন খবরে ইতোমধ্যেই সরগরম বিনোদন দুনিয়া। দীর্ঘদিনের প্রেমিক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে বাগদানের পর এবার আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়ার প্রস্তুতিতে ব্যস্ত তারা। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘চলতি বছরের অক্টোবরের শেষ কিংবা নভেম্বরের মাঝামাঝি সময়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করছেন হুমা ও রচিত। তবে চমকপ্রদ বিষয় হলো। ঝাঁ-চকচকে তারকাবহুল আয়োজনের পরিবর্তে বরং ঘনিষ্ঠ পরিমণ্ডলে, সাদামাটা ও রুচিশীল আয়োজনেই বিয়েটি সারতে চান এই অভিনেত্রী।

কিন্তু বলিউডের তারকাদের বিয়ে মানেই যেন এক বিশাল আয়োজন। ডেস্টিনেশন ওয়েডিং, আড়ম্বরপূর্ণ সাজসজ্জা, বিলাসবহুল মেন্যু আর হাই-প্রোফাইল অতিথিদের ভিড়। সেই প্রেক্ষাপটে হুমার এই সাধারণ পরিকল্পনা ভক্তদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কোথায় হবে বিয়ে? কারা থাকবেন অতিথি তালিকায়? কী ধরনের সাজে ধরা দেবেন কনে? এসব প্রশ্ন এখনই ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

হুমা কুরেশি নিজেও এ প্রসঙ্গে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ‘জীবনের এই বিশেষ মুহূর্তটা আমি খুব ব্যক্তিগতভাবে উপভোগ করতে চাই। খুব বেশি কোলাহল নয়; বরং কাছের মানুষদের নিয়েই সুন্দর একটা দিন কাটাতে চাই।’ 

রচিত সিং বলিউডের পরিচিত মুখ না হলেও ইন্ডাস্ট্রির ভেতরে তিনি একজন অভিনয় প্রশিক্ষক। তাঁর প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং এবং ভিকি কৌশলের মতো তারকারা। ফলে ব্যক্তিগত জীবনের বাইরে পেশাগত ক্ষেত্রেও তিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত।

হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে প্রথম গুঞ্জন শুরু হয় ‘থাম্মা’ সিনেমার একটি স্ক্রিনিং ঘিরে। এরপর সোনাক্ষী সিনহার বিয়ের অনুষ্ঠানে রং মিলিয়ে গোলাপি পোশাকে একসঙ্গে হাজির হয়ে আলোচনায় আসেন তারা। শুধু তাই নয়, রচিতের জন্মদিনের আয়োজনসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেম। আর এখন সেই সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন তারা

হুমাকে সর্বশেষ দেখা গেছে রোমান্টিক কমেডি ছবি ‘সিঙ্গেল সালমা’-তে। বর্তমানে তিনি তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে ‘এলিজাবেথ’ চরিত্রে তাঁকে দেখা যাবে। কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা মুক্তি বার বার পেছাচ্ছে। এবার তৃতীয়বারের মতো পরিবর্তন করা হলো এর মুক্তির তারিখ।

আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও বিশ্বব্যাপী বড় পরিসরের ডিস্ট্রিবিউশন এবং কৌশলগত পার্টনারশিপ নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। শিগগির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় শুট করা সিনেমাটি মুক্তি পাবে ছয়টি ভাষায়। এই সিনেমায় হুমা ছাড়াও অভিনয় করছেন যশ, নয়নতারা এবং কিয়ারা আদভানির মতো তারকারা।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডার্ক ওয়েবভিত্তিক মাদক ব্যবসা নিয়ে দুশ্চিন্তা

জাতীয় কাউন্সিলের আগে কমিটি পুনর্গঠনের চিন্তা

প্রথম ইনিংসে ৪১৩ রানে থামল বাংলাদেশ

আজ ঢাকায় মঞ্চ মাতাবেন হাবিব-প্রীত

বন্ধুত্ব থেকে প্রেম, সম্পর্কের আনুষ্ঠানিক রূপ দিতে যাচ্ছেন হুমা-রচিত

৯ মে ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

পুরো জাতিকে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে : গোলাম মাওলা রনি

যুক্তরাজ্যে প্রথমবারের মতো ড্রোন ডেলিভারি শুরু করল অ্যামাজন

হজ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিশেষ সতর্কবার্তা

১০

মুশফিকের ব্যাটে ৪শ’র পথে বাংলাদেশ

১১

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

১২