কন্যা সন্তানের মা-বাবা হলেন পত্রলেখা-রাজকুমার

ছবি: সংগৃহীত।

বলিউড তারকা দম্পতি রাজকুমার রাও-পত্রলেখার ঘরে এসেছে কন্যাসন্তান। আজ চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সন্তানের বাবা-মা হলেন এ জুটি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১৫ নভেম্বর) চতুর্থ বিবাহবার্ষিকীর দিনেই প্রথম সন্তানের আগমনে আনন্দের ঢেউ এলো রাজকুমার রাও-পত্রলেখার সংসারে।

এর আগে গত জুলাই মাসে বেবি বাম্পের ছবি শেয়ার করেন পত্রলেখা। ক্যাপশনে লিখেছিলেন, ‘সন্তান আসছে।’ তখন থেকেই সহকর্মী ও ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন।

রাজকুমার ও পত্রলেখা এই সুখবর শেয়ার করেছেন একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে। সেখানে তাঁরা লিখেছেন, ‘আমাদের চতুর্থ বিবাহবার্ষিকীতে ঈশ্বর আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ দিয়েছেন। আমরা আনন্দে উড়ছি—ঈশ্বর আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। ধন্য মা–বাবা, পত্রলেখা ও রাজকুমার।’

পোস্টের মন্তব্যের ঘরে অভিনেতা বরুণ ধাওয়ান শুভেচ্ছা জানিয়ে লেখেন, ক্লাবে তোমাদের স্বাগত। নেহা ধূপিয়া লেখেন, তোমাদের জন্য অনেক ভালোবাসা, স্বাগত জানাই প্যারেন্টহুডে। আলি ফজল মন্তব্য করেন, তোমাদের জন্য দারুণ খুশি। ভরপুর ভালোবাসা রইল। কমেডিয়ান ভারতী সিংও শুভেচ্ছা জানিয়ে লেখেন, অভিনন্দন, সামনে সুন্দর এক যাত্রা অপেক্ষা করছে।

বিয়ের পর একাধিকবার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে পত্রলেখার। তবে বিয়ের তিন বছর পর চলতি বছরের জুলাইয়ে তিনি ঘোষণা দেন তাদের সংসারে নতুন অতিথি আসছে। বর্তমানে অভিনেত্রী ও তার সন্তান দুজনেই সুস্থ আছেন।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যার আশঙ্কা

ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাম উপসর্গে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু

সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড বরদাশত করা হবে না: যুবদল সভাপতি মুন্না

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে পাল্টা মিসাইল হামলা ইরানের

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

শাহজালাল বিমানবন্দরে ফ্রি শাটল সার্ভিস চালু

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় ভোটের প্রস্তুতি চলছে: ইসি সানাউল্লাহ

১০

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

১১

চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

১২