ব্যাট চুরির অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে

ছবি সংগৃহিত।

পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এবার একপ্রকার চুরির অভিযোগ উঠল পাকিস্তানের এক ক্রিকেটারের বিরুদ্ধে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ব্যাট কিনে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে দেশটির এক ক্রিকেটারের বিরুদ্ধে। আর এটি প্রকাশ্যে এনেছেন খোদ পাকিস্তানেরই এক সাংবাদিক।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের সাংবাদিক ওয়াহিদ খান।  গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। পাকিস্তানের সেই দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সাইম আয়ুবের মতো তারকা ব্যাটাররা ছিলেন।

সে সময় নিউজার্সিতে খেলাধুলোর সরঞ্জামের একটি দোকানে যান বাবরের এক সতীর্থ। ইংলিশ উইলোর তৈরি তিন ব্যাট অর্ডার দেন সেই ক্রিকেটার। সেই মতো পাকিস্তানের টিম হোটেলে সংশ্লিষ্ট ক্রিকেটারের কাছে তিনটি ব্যাট পৌঁছে দেন দোকানদার। সেই ক্রিকেটার ব্যাট হাতে পাওয়ার পর দোকানদারকে জানান পরে দাম দিয়ে দেবেন।  কিন্তু এরপর থেকে পাকিস্তানের অভিযুক্ত ক্রিকেটার আমেরিকার সেই দোকানদারের ফোন ধরছেন না। 

পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ওয়াহিদ খান সমাজমাধ্যমে এই খবর দেওয়ার পর তৈরি হয়েছে চাঞ্চল্য। তিনি যদিও অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। ঘটনাটিকে দুঃখজনক বলেছেন তিনি। একই সঙ্গে আশাপ্রকাশ করেছেন, পাকিস্তান ক্রিকেটার দ্রুত নিউজার্সির অভিযোগকারী দোকানদারকে তিনটি ব্যাটের দাম মিটিয়ে দেবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২