পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা এখন ঢাকায়

ছবি: সংগৃহীত।

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর। একটি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তার এই ঢাকা সফর। অভিনেতার আগমনে বাংলাদেশি ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। 

পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজা বেশ পরিচিত। বিশেষ করে তার অভিনীত ধারাবাহিক ‘এহদ-এ-ওয়াফা’-এর জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, আহাদকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। 

একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা। আহাদের আগমনে ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

২০১৭ সালে রোমান্টিক ড্রামা ‘ইয়াকীন কা সফর’-এ অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। বিশেষ করে নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘রেসিডেন্ট ইভিল’-এ অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান এই তরুণ অভিনেতা।  


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২