শত রান পার করে বিরতিতে পাকিস্তান, বাংলাদেশের দরকার ৮ উইকেট

ছীব : সংগৃহীত।

৪৩৭ রানের বিশাল সংগ্রহে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনে লড়াই করছে পাকিস্তান। সকালে দুই ওপেনারকে দ্রুত হারাতে পারলেও অধিনায়ক শান মাসুদ ও বাবর আজমের ব্যাটে দলীয় শতরান সংগ্রহ করেছে সফরকারীরা।

২ উইকেটে ১০১ রান সংগ্রহ করে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে পাকিস্তান। এখন জয় লাভের জন্য স্বাগতিক বাংলাদেশের প্রয়োজন মাত্র ৮ উইকেট। অন্যদিকে এখনো ৩৩৬ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

সকালের সেশনের ২৪ ওভারে পাকিস্তানের ব্যাটিং পারফরম্যান্স বেশ ইতিবাচক ছিল। দুই ওপেনারকে গ্যালারিতে ফিরিয়ে দলের হাল ধরেন শান মাসুদ ও বাবর আজম। ওয়ানডে মেজাজে শান মাসুদ ৫৫ বলে ৪১ রান এবং বাবর আজম ২৫ বলে ২৪ রান সংগ্রহ করে অপরাজিত রয়েছেন। তৃতীয় উইকেটে তারা ইতোমধ্যে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে লাঞ্চে আছেন।

এদিকে ৪৩৭ রানের লক্ষ্যে ২ ওভাবে শূন্য উইকেট ও রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। চতুর্থ দিন সেখান থেকেই শুরু করেছেন পাকিস্তানের দুই ওপেনার আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজল। কিন্তু উদ্বোধনী জুটি ভাঙতে সময় নেননি নাহিদ রানা। তার দুর্দান্ত ডেলিভারিতে মিরাজের ক্যাচ হওয়ার আগে ২৮ বলে মাত্র ৬ রান সংগ্রহ করেন ফজল।

এরপর শান মাসুদকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন আজান। কিন্তু ১৬তম ওভারের শেষ বলে এই জুটি বিচ্ছিন্ন করেন মিরাজ। তার এক টার্নিং ডেলিভারিতে এলডব্লিউর ফাঁদে পড়ে আজান, তার সংগ্রহ ২১ রান। ফলে ৪১ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। ক্রিজে নতুন ব্যাটসম্যান বাবর আজম। ১১ রানে অপরাজিত শান মাসুদ। ১৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪১ রান।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মুশফিকের ১৩৭ রানসহ সংগ্রহ করেছে ৩৯০ । প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৬ রানের লিড ছিল। অর্থাৎ পাকিস্তানের সিলেট টেস্টে জয় পেতে ৪৩৭ রান সংগ্রহ করতে হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতে সংঘাতের সংস্কৃতি বন্ধ করে সমঝোতা ও সমন্বয়ের পরিবেশ সৃষ্টি করতে হবে

১

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

২

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেকোনো পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব

৩

স্পিকারের সঙ্গে মিষ্টির সাক্ষাৎ, পদত্যাগের প্রশ্নে বললেন ‘বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে’

৪

৪৯তম বিসিএস • বাদপড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক বৈষম্য হবে না

৫

অনুমোদিত স্থান ছাড়া সড়ক-ফুটপাতে হকার বসলেই মালামাল ক্রোক-মামলা

৬

ফেনীতে ১৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

৭

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, মহাসড়কে আটকা শতাধিক যানবাহন

৮

পদত্যাগপত্র জমা দিতে স্পিকারের কাছে যাচ্ছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

৯

হাসপাতালেই ডেঙ্গুর আতঙ্ক, ময়লা-অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বজনরা

১০

‘বিএনপি গণমাধ্যম কমিশন গঠনে আন্তরিক নয়’

১১

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২