আবারও দাম বেড়েছে পেঁয়াজের

ছবি : সংগৃহীত।

আবারও চড়া পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানি বন্ধ, সেই সঙ্গে দেশি নতুন পেঁয়াজ বাজারে না আসার মাঝে কেজিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ১৫ টাকা। উৎসবের এ মৌসুমের মাঝে দাম সহসা কমার কোনো আভাস দিচ্ছেন না ব্যবসায়ীরা।

এছাড়া মৌসুমের শেষ, কমে আসছে মজুদ। আর তাতেই অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ১৫ টাকা বেড়েছে রান্নার অন্যতম এই উপকরণের দাম। বেশ লম্বা সময় ধরে বন্ধ রয়েছে আমদানি

এক পাইকারী ব্যবসায়ী বলেন, ‘এখন তো বাহিরের পেঁয়াজ নেই। চাহিদা পূরণে শুধু দেশি পেঁয়াজের ওপর নির্ভর করতে হচ্ছে, চাহিদার তুলনায় সরবরাহ কম।’ 

আরেক পাইকার বলেন, ‘পেঁয়াজের সিজন শেষ। সরবরাহ কমে গেছে। আবার নতুন পেঁয়াজ আসবে, তখন কমার সম্ভাবন আছে।’

 আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানত দু’টি কারণে হঠাৎ করে পেঁয়াজের দামে এমন উল্লম্ফন হচ্ছে। একটি হলো- ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং অন্যটি রবি মৌসুমের পেঁয়াজ আসতে দেরি হয়া।

পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, ‘দাম কমার সম্ভাবনা নেই। এখন দাম বাড়বে।’ দাম আরও বাড়বে কিনা, সে প্রশ্ন এখন ঘুরে ফিরে। তাই, বাজার স্থিতিশীল রাখতে বিকল্প উৎস থেকে আমদানির পরামর্শ বিশ্লেষকদের।

টিসিবির হিসেব বলছে, গেল ১ মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ৩৮ শতাংশ। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাইকার পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৭-৯৮ টাকা কেজিতে। খুচরায় যা ১১০-১১৫ টাকা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্টের নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবর রহমান

১

বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ

২

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

৩

দিল্লিতে আজ ফের বড় বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা

৪

নানা পাটেকর ছিলেন ‘লেফটেন্যান্ট কর্নেল’, ছিলেন কার্গিল যুদ্ধেও

৫

বলিউড অভিনেতা নানা পাটেকরের জীবনাবসান

৬

দেশের ৩৪ লাখ শিশুকে টিকাদানে সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

৭

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

৮

সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত

৯

ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা শুরু হলো

১০

মানুষের আস্থার প্রতীক ইম্পেরিয়াল হেলথকেয়ার

১১

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের জামিন মেলেনি

১২