দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির

ছবি : সংগৃহীত।

দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের সেই অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনা হবে। 

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কক্সবাজারকে একটি অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই সম্ভাবনার যথাযথ বিকাশ ঘটেনি। তার অভিযোগ, দুর্নীতিবাজদের লুটপাটের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে।

জামায়াত আমির বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। 

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তিনি জানান।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সদর-রামু-ঈদগাঁও আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার-২ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে জেলা জামায়াতসহ ১১ দলীয় জোটের আঞ্চলিক, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়র্কে শপথ আজ

পানির ন্যায্য বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

১০

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

১১

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

১২