মেট্রো স্টেশনে ধাক্কা লেগে ভাঙলো নববর্ষের মোটিফ মোরগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী শোভাযাত্রায় ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেট্রোরেল স্টেশনের ছাদে আটকে গিয়ে ভেঙে গেছে একটি মোটিফের অংশ, যদিও পরে শোভাযাত্রা স্বাভাবিকভাবে এগিয়ে যায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত বৈশাখী শোভাযাত্রাটি মেট্রোরেল স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শোভাযাত্রায় ব্যবহৃত বৃহদাকার মোটিফগুলো স্টেশনের নিচ দিয়ে পার হওয়ার সময় কিছু অংশ ছাদে আটকে যায়। পাঁচটি মোটিফের মধ্যে হাতি ও একটি ঘোড়া নির্বিঘ্নে পার হলেও ‘লাল ঝুঁটি মোরগ’, দোতারা এবং আরেকটি ঘোড়া পার হতে গিয়ে সমস্যায় পড়ে।

এ সময় ‘লাল ঝুঁটি মোরগ’ মোটিফের উপরের একটি অংশ ভেঙে যায়। পরে পরিস্থিতি সামাল দিতে শোভাযাত্রার অংশগ্রহণকারীরা মোটিফগুলো রাস্তার ঢালু পাশ দিয়ে পার করান।

এ বছরের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল—‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’। নানা প্রতীকী মোটিফ ও লোকজ উপস্থাপনায় বর্ণিল এই আয়োজন ঘিরে ছিল মানুষের ব্যাপক অংশগ্রহণ। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি-বজ্রবৃষ্টিতে কাটবে আরও পাঁচ দিন

শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ বিন আব্দুল্লাহর নির্দেশেই হামলা : এমপি মোমেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না’

ভারতে এবার সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

ককরোচ জনতা পার্টির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা

ইরানকে অস্ত্র দিলে চীন ও রাশিয়ার ‘খুবই খারাপ’ পরিণতি হবে: ট্রাম্প

বায়ুদূষণে শীর্ষে কাম্পালা, ঢাকার বাতাস মাঝারি মানের

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা

১০

নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী

১১

মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, যা বললেন শিক্ষার্থীদের

১২