গাজায় ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি নেতানিয়াহুর

ছবি সংগৃহিত।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি হামাস শনিবারের (১৫ ফেব্রুয়ারি) মধ্যে গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে ইসরায়েল গাজায় পুনরায় যুদ্ধ শুরু করবে। তিনি আরও বলেন, হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক ট্যুইটার) এক পোস্টে বলেন, যদি শনিবার দুপুরের মধ্যে হামাস আমাদের বন্দিদের ফিরিয়ে না দেয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হবে এবং ইসরায়েলি সেনাবাহিনী আবার তীব্র লড়াইয়ে ফিরে যাবে যতক্ষণ না হামাস চূড়ান্তভাবে পরাজিত হয়।

এদিকে হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, যার ফলে তারা ইসরায়েলি বন্দিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। হামাসের সশস্ত্র শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা বলেন, ‘ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি এতবার লঙ্ঘন করেছে যে তারা আর তাদের দায়িত্ব পালন করবে না এবং আসন্ন ইসরায়েলি বন্দিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছেন, যদি শনিবারের মধ্যে আনুমানিক ৭০ জন বন্দির সবাই মুক্তি না পায়, তাহলে ইসরায়েলকে সম্পূর্ণ যুদ্ধবিরতি বাতিল করা উচিত। তিনি হুমকি দিয়ে বলেন, যদি হামাস এতে সম্মত না হয়, তাহলে পুরোপুরি ধ্বংসযজ্ঞ নেমে আসবে।

এমন অবস্থায় দুপক্ষকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলার আহ্বান, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। 

উল্লেখ্য, হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এরপর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ৪৮ হাজার ২১০ জন নিহত হয়েছে। 

 

বিনিউজ/এম আর


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২