চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিড়ার ভিটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মোকারিম মিয়া (২০)। তিনি ওই এলাকার ফারুক মিয়ার ছেলে। ঘটনার পর তার চাচা বাবুল মিয়া পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির উঠানে বাবুল মিয়া ও তার ভাতিজা মোকারিমের মধ্যে হাওরে মাছ ধরা নিয়ে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে ধারালো ছুরি নিয়ে মোকারিমকে আঘাত করেন বাবুল মিয়া। 

এ সময় গুরুতর আহত হন মোকারিম। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, মাছ ধরা নিয়ে চাচা-ভাতিজার মাঝে ঝগড়ার সময়ে ছুরিকাঘাতে মোকারিম মারা গেছেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২