রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর টিটিসি মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, আমরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছি। ১২ মার্চ সংসদের অধিবেশন। সেই সংসদে শুনছি ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুড় বক্তব্য দেবে, ভাষণ দেবে। আমি স্পষ্টভাবে বলে যাচ্ছি, কোনো ফ্যাসিস্টের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা ১২ মার্চ জাতীয় সংসদে যাচ্ছি না।

তিনি বলেন, আমরা জাতীয় সংসদে যাচ্ছি জনগণ যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই সংস্কারের পক্ষে কাজ বাস্তবায়নের জন্য। আমরা জানতে চাই— কবে উচ্চকক্ষ গঠন হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য এ সময় রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন,অবিলম্বে এই রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করতে হবে। গণভোটের ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের লড়াই চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন।এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজউদ্দিন প্রামাণিকসহ আরও অনেকে।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন-এর সভাপতিত্বে এবং মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাইন উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম এবং নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।ইফতার অনুষ্ঠানে রাজশাহী বিভাগের আট জেলার এনসিপি, যুবশক্তি ও নারীশক্তির প্রায় দুই হাজার নেতাকর্মীঅংশ নেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিবেশীরা ইরানের শত্রু নয়: কাতার

স্বর্ণের দাম আরেক দফা বেড়ে এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা

দুদকের মামলাতেও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

ব্রাজিলে এক ম্যাচে ২৩ লাল কার্ড, সর্বোচ্চ ৩৬ লাল কার্ডের বিশ্ব রেকর্ড আর্জেন্টিনায়

ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের আবেদন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

সংসদ বসছে কাল, স্পিকার, ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১০

গ্যারি কার্স্টেন শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ

১১

পুলিশের ৪ কর্মকর্তার রদবদল

১২