দল গোছানো ও নিবন্ধনের শর্তপূরণে মনোযোগ দিচ্ছে এনসিপি

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনী জোটে যাবে, নাকি এককভাবেই নির্বাচনে অংশ নেবে, নিবন্ধনের পর সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলটির উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে। নিবন্ধনের প্রস্তুতির জন্য একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। 

এনসিপি কোনো নির্বাচনী জোটে যাবে, নাকি এককভাবেই নির্বাচনে অংশ নেবে, নিবন্ধনের পর সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে দলটির উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে। নিবন্ধনের প্রস্তুতির জন্য একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দিতে চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্য সামনে রেখে দল গোছানো ও নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শর্তপূরণে মনোযোগ দিয়েছে এর নীতিনির্ধারকেরা। সেই লক্ষ্যে একটি বিশেষ টিম গঠনের প্রক্রিয়া চলছে।

জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের গড়া এনসিপি আত্মপ্রকাশ করে গত ২৮ ফেব্রুয়ারি। এরই মধ্যে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

এনসিপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, আগামী দুই মাসের মধ্যে দেশের অধিকাংশ জেলা, উপজেলা–থানা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কমিটি গঠনের লক্ষ্য রয়েছে দলটির। যদিও ইসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য ২০ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।

নিবন্ধনের জন্য এনসিপি কোনো শর্ত রাখার পক্ষে নয় বলে জানান এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। তিনি বলেন, ‘তবে বর্তমান প্রক্রিয়ায়ও যদি এনসিপি ঢোকে, সারা দেশে সাড়ে চার শর বেশি নাগরিক কমিটি আছে। এটাকে কেবল কনভার্ট করলেই (দলীয় কমিটতে রূপান্তর) নিবন্ধনের শর্ত পূরণ হয়ে যায়। জেলা কার্যালয়, উপজেলা কার্যালয়ের যে শর্ত রয়েছে, সেগুলো পূরণ করা আমাদের জন্য কঠিন হবে না, ইনশাআল্লাহ।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২