রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ঘিরে আগ্রহটা একরকম প্রত্যাশিতই ছিল। কিন্তু এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। আবু ধাবির নিলামে রীতিমত কাড়াকাড়ি পড়ে গেছে তাকে দলে নেওয়ার জন্য। আর সেটা হয়েছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মাঝে। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা। 

নিলামের শুরু থেকে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাখে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর লড়াই জমে ওঠে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের এই তারকাপেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে। 

আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২০

বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দেয়ার নির্দেশ হাইকোর্টের

হাম উপসর্গে আরও ৭ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেই হবে সাইবার সুরক্ষা আইন: তথ্যমন্ত্রী

যশোর শিক্ষা বোর্ডে নতুন জিপিএ-৫ পেল ৭৫২ জন শিক্ষার্থী

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন

কুমিল্লায় হাম আক্রান্ত হয়ে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

১০

বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় বড় নিয়োগ, আবেদন যেভাবে

১১

সাবেক বিচারপতিদের সাধারণ পাসপোর্ট দিতে গোয়েন্দা ক্লিয়ারেন্সের বাধ্যবাধকতা অবৈধ

১২