ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম

ছবি সংগৃহিত।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাত ১১টার কিছু পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

মুশফিক লিখেন, আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যদিও বৈশ্বিকভাবে চিন্তা করলে আমাদের অর্জন সীমিত হতে পারে। তবে এ কথা নিশ্চিত যে, যখনই আমি আমার দেশের জন্য মাঠে নামতাম, আমি নিষ্ঠা ও সততার সঙ্গে শতভাগের বেশি দিয়ে খেলতাম।

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহ আমার জন্য খুবই কঠিন কেটেছে এবং আমি উপলব্ধি করেছি যে এটিই আমার ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা কুরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন এবং যাকে ইচ্ছা অপমান করেন। (সুরা আল ইমরান, ৩:২৬)। মহান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সকলকে সঠিক ঈমান দান করুন।

সবশেষে আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলে এসেছি।

মুশফিকুর রহিমের অবসরের ঘোষণা বাংলাদেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ক্যারিয়ারের সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেন চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে ক্রিকেটে তিনি ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে তিনি ৭ হাজার ৭৯৫ রান করেন। তার সমৃদ্ধ ক্যারিয়ারে রয়েছেন ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরির ইনিংস। ক্যারিয়ারসেরা ইনিংস ১৪৪ রানটি এসেছিল ২০১৮ এশিয়া কাপে, যা বাংলাদেশ ক্রিকেটেরই অন্যতম সেরা এক ইনিংস হিসেবে বিবেচিত হয়। 

উইকেটের পেছনে ভূমিকার জন্য নন্দিত হয়েছেন যেমন, বহুবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তিনি এই ফরম্যাট ছাড়ার আগে নামের পাশে রেখে যাচ্ছেন ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্টাম্পিং।

টি-টোয়েন্টি ফরম্যাটকে তিনি আগেই বিদায় বলে ছিলেন। এবার তিনি তার পুরো মনোযোগটা দেবেন টেস্ট ক্রিকেটে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু

ব্রাজিলকে কাঁদিয়ে ইতিহাস গড়ল দুর্দমনীয় হালান্ডের নরওয়ে

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

১০

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১১

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১২