এশিয়া কাপ জিতে মোদির খোঁচা, নাকভির পাল্টা জবাব

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। রোববার দুবাইয়ে সেই মহারণে জয়ী হওয়ার পর যেখানে উৎসব হওয়ার কথা, সেখানে সৃষ্টি হলো নতুন রাজনৈতিক বিতর্ক। 

শিরোপা জেতার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার টুইটে ক্রিকেটীয় জয়কে সামরিক সাফল্যের সঙ্গে তুলনা করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে, মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবির সভাপতি মহসিন নাকভি।

ভারতের জয়ের পর নরেন্দ্র মোদি তার সাবেক টুইটারে অভিনন্দন জানান। কিন্তু তার স্ট্যাটাসে রাজনৈতিক ইঙ্গিত ছিল স্পষ্ট। মোদি লেখেন, খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই- ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।

মোদির এই মন্তব্যের মাধ্যমে সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ সামরিক অভিযানের দিকে ইঙ্গিত করা হয়। 

নরেন্দ্র মোদির এই টুইটকে ভালোভাবে নেননি পিসিবি সভাপতি মহসিন নাকভি। তিনি পাল্টা টুইট করে মোদির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে লেখেন, যদি যুদ্ধই হয় তোমার গর্বের মাপকাঠি, তাহলে ইতিহাস ইতোমধ্যেই পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়গুলোকে স্মরণ রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে মুছে ফেলতে পারে না। খেলায় যুদ্ধকে টেনে আনা কেবল তোমার হতাশাই প্রকাশ করে, আর খেলাধুলার আসল চেতনার অবমাননা করে।

রাজনৈতিক উত্তাপের মধ্যেই ভারতীয় দলের ট্রফি বর্জন করাটাও ছিল এই ফাইনালের আরেকটি আলোচিত ঘটনা। মহসিন নাকভি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকায় ভারতীয় দল ট্রফি নেয়া থেকে বিরত থাকে।

দুবাইয়ে ফাইনাল ম্যাচে সূর্যকুমার যাদবের দল পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে। ১৪৭ রানের লক্ষ্য তারা অতিক্রম করে ১৯.৪ ওভারে। ব্যাট হাতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তরুণ তিলক ভার্মা, যিনি অপরাজিত অর্ধশতক হাঁকান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে শিগগিরই ভালো খবর দিতে পারব: ভারতীয় হাইকমিশনার

বিরোধী দলের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা গালিগালাজ করছে: পানিসম্পদমন্ত্রী

শেখ হাসিনা আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ

পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা; প্রধান আসামী গ্রেপ্তার

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: ডা. জাহেদ

অভিনেত্রী বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, এনসিপির ধিক্কার

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

১০

ভেনিসে বাঁধনকে হেনস্তা, হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী

১১

ইতালিতে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে বাঁধনকে হেনস্তা, ‘জয় বাংলা’ বলতে চাপ

১২