তারেক রহমানকে অভিনন্দন জানালেন মোদি

ছবি : সংগৃহীত।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বার্তায় তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন। 

একইসঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এক্সে দেয়া ওই পোস্টে মোদি লিখেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ জয়ে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।

মোদি আরও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারত সমর্থন অব্যাহত রাখবে। একইসঙ্গে তিনি বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে সফলভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার প্রেক্ষাপটে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা এক বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায়। একই সঙ্গে নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানকেও শুভেচ্ছা জানানো হয়েছে। 

দূতাবাসের প্রকাশিত বার্তায় বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণ অভিনন্দনের দাবিদার। পাশাপাশি বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক বিজয়কে স্বাগত জানানো হয়।

বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার যে অভিন্ন লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে নবনির্বাচিত নেতৃত্বের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র আগ্রহী। দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

নির্বাচন-পরবর্তী সময়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ার মধ্যে মার্কিন দূতাবাসের এই বার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে এনসিপির ২২ নেতার পদত্যাগ

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় অবৈধ স্বর্ণখনিতে ধস, নিহত ৯

হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু, মোট মৃতের সংখ্যা ১৪

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮ সেনাসদস্য

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে সতর্কবার্তা

টানা চারদিন অতি ভারী বৃষ্টির আভাস

ইরানকে অস্ত্র দেবে না চীন: ট্রাম্প

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

মদিনায় মসজিদে নববীতে স্বেচ্ছাসেবক হওয়ার সুবর্ণ সুযোগ!

১১

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

১২