মেসির গোল-অ্যাসিস্টে নতুন ঘরের মাঠে প্রথম জয় মায়ামির

ছবি: সংগৃহীত ।

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের সুবাদে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ৪ ম্যাচ পর নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে প্রথম জয় পেল ফ্লোরিডার ক্লাবটি।

সোমবার (১৮ মে) বাংলাদেশ সময় ভোরে নিজেদের মাঠে পোর্টল্যান্ড টিম্বার্সকে আতিথ্য দেয় ইন্টার মায়ামি।

ম্যাচের আধঘন্টা পেরোতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। ৩১তম মিনিটে সেগোভিয়ার বাড়ানো বলে বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করেন লিওনেল মেসি। বিরতির আগে আবারও মেসি মেজি ম্যাজিক। এবার তার বানানো বলে বল জালে পাঠান জালে পাঠান জার্মান বার্তেরামে। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল পেতে পারতেন আরো একটা। যদিও ফ্রি-কিক ঠেকিয়ে মেসিকে গোলবঞ্চিত করেন প্রতিপক্ষ গোলকিপার জেমস পান্তেমিস। ২-০তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ফিরতে লড়াই চালায় অতিথিরা। তবে স্বাগতিক রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় টিম্বার্সের ফরোয়ার্ডরা। মায়ামিও মিস করে কয়েকটি সুযোগ। শেষ পর্যন্ত প্রথমার্ধের লিড স্কোর অপরিবর্তিত রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। আগামী ২৫ মে বাংলাদেশ সময় ভোর ৫টায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে ফ্লোরিডার ক্লাবটি। সেই ম্যাচ খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

মেসির গোল-অ্যাসিস্টে নতুন ঘরের মাঠে প্রথম জয় মায়ামির

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে ২টি পুলিশ একাডেমি

রাজধানীতে কার্গো ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জুলাইয়ের ৭৯৮ মামলায় ৫০৭৪ জনকে অব্যাহতির সুপারিশ

এই দশকে রানে সবার ওপরে বাবর, রয়েছে লিটনও

মেঘনা নদীর ভাঙন ঠেকাতে আগামী অর্থবছরেই স্থায়ী ব্যবস্থা করবে সরকার

নিজের রেকর্ড ভেঙে ৩২ বারের মতো এভারেস্ট জয় কামি রিতার

২০২৮ সালে প্রাথমিকে নতুন কারিকুলাম

ইতালিতে বাংলাদেশি নারীকে ধর্ষণের অভিযোগ

১০

দেশে ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার

১১

বিশ্বকাপ ফাইনাল খেলবে ব্রাজিল ও স্পেন: নেইমার

১২